Sbs Bangla -

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 123:26:10
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Bangla program, including news from Australia and around the world. - , ;

Episódios

  • বাংলাদেশের সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তী প্রতিক্রিয়ায় কী বলছেন অস্ট্রেলিয়ার প্রবাসীরা?

    20/02/2026 Duração: 10min

    ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

  • Your guide to using sunscreen in Australia - Australia Explained: অস্ট্রেলিয়ার রোদে সানস্ক্রিন কেন জরুরি

    20/02/2026 Duração: 09min

    Australia’s sun can be harsh. And sunscreen is one key measure protecting us against harmful sun exposure. We asked three scientists about sunscreen facts, myths and choosing the right products. - অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা কথা বলেছি তিনজন বিশেষজ্ঞের সঙ্গে: একজন চর্মরোগ বিশেষজ্ঞ, একজন ভৌত রসায়নবিদ এবং একজন আণবিক ফার্মাকোলজিস্ট। তাঁরা ব্যাখ্যা করেছেন সানস্ক্রিন ব্যবহার নিরাপদ কি না, এটি কতটা কার্যকর, এবং সানস্ক্রিন কেনার সময় কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে।

  • “এই ইলেকশন নানা দিক থেকে ইন্টারেস্টিং ... এই প্রথম ইলেকশনের সঙ্গে একটা গণভোট হয়ে গেল”

    20/02/2026 Duração: 14min

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছ গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার। এতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ব্রিসবেনের গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব গভার্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন্স-এর রিসার্চ ফেলো এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ রেগুলেশন এন্ড গ্লোবাল গভর্ন্যান্স –এর ভিজিটিং ফেলো ড. অনুরাগ চাকমা।

  • এসবিএস বাংলা শীর্ষ খবর: ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

    20/02/2026 Duração: 03min

    অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • এ সপ্তাহের খবর: আই-এস গোষ্ঠীর সঙ্গে যুক্ত একজনকে নিরপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলিয়ায় ফেরায় নিষেধাজ্ঞা

    20/02/2026 Duração: 08min

    আজ শুক্রবার, ২০ ফেব্রুয়ারিতে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • ‘লাকেম্বা নাইটস ডিউরিং রামাদান’ সম্পর্কিত তথ্যের জন্য ওয়েবসাইট দেখার প্রতি জোর দিলেন কাউন্সিলর শিরিন আখতার

    19/02/2026 Duração: 09min

    পবিত্র রমজান মাসে সিডনির বাংলাভাষী অধ্যুষিত লাকেম্বায় ব্যাপক জনসমাগম ঘটে। এবারের ‘লাকেম্বা নাইটস ডিউরিং রামাদান’ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন-এর রোজল্যান্ডস ওয়ার্ডের কাউন্সিলর শিরিন আখতার।

  • এসবিএস বাংলা শীর্ষ খবর: রমজান শুরুর প্রাক্কালে সিডনির লাকেম্বা মসজিদে হুমকি দিয়ে আরো একটি চিঠি

    19/02/2026 Duração: 05min

    অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • রমজানের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে লাকেম্বার রেস্টুরেন্টগুলো

    19/02/2026 Duração: 09min

    পবিত্র রমযান ও ঈদুল ফিতরের প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির লাকেম্বার মাকসুদা ফুড এবং নবান্ন রেস্টুরেন্টের মালিক এএনএম মাসুম।

  • বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    18/02/2026 Duração: 07min

    বাংলাদেশে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান এবারেই প্রথম মন্ত্রী হলেন।

  • এসবিএস বাংলা শীর্ষ খবর: দলে নারী কোটার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিবারাল পার্টি

    18/02/2026 Duração: 04min

    অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • কমিউনিটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় সিডনিতে ‘অমর একুশে বইমেলা ২০২৬’

    18/02/2026 Duração: 10min

    অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা কেবল স্মৃতি রোমন্থনের অনুষঙ্গ নয়, বরং এটি প্রবাসী বাঙালিদের পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। ভাষা আন্দোলনের আত্মত্যাগের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজন করে ‘অমর একুশে বইমেলা ২০২৬’।

  • এসবিএস বাংলা শীর্ষ খবর: সিরিয়া থেকে ফিরতে চাওয়া আই-এস সংশ্লিষ্ট পরিবারদের নেবে না অস্ট্রেলিয়ান সরকার

    17/02/2026 Duração: 05min

    অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের কারণ কী?

    17/02/2026 Duração: 07min

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছ গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ বৃহস্পতিবার। এতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।

  • বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে

    16/02/2026 Duração: 12min

    বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • এসবিএস বাংলা শীর্ষ খবর: অভিবাসন ইস্যুটিকে অগ্রাধিকার দিচ্ছেন লিবারাল দলের নতুন নেতা অ্যাঙ্গাস টেইলর

    15/02/2026 Duração: 04min

    অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

  • নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন তারেক রহমান

    15/02/2026 Duração: 07min

    ‘এবার নতুন বাংলাদেশ গড়ার পালা।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর প্রথম সংবাদ সম্মেলনে এমনই ডাক দিয়েছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, দেশের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

  • বাংলাদেশে নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে যাচ্ছে বিএনপি

    14/02/2026 Duração: 09min

    ভোট গণনার প্রবণতা অনুযায়ী বাংলাদেশে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতা তারেক রহমান রবিবারের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বলে বিএনপি-র একটি মহল থেকে দাবি করা হচ্ছে।

  • ব্রিসবেন বাংলা রেডিওর ২৫ বছরের সাফল্যময় যাত্রা

    13/02/2026 Duração: 10min

    ব্রিসবেন বাংলা রেডিও সম্প্রতি উদযাপন করেছে দীর্ঘ ২৫ বছরের পথচলা। আর এ উপলক্ষে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ব্রিসবেন বাংলা রেডিওর কনভেনর রিজিয়া সালাম।

  • ড. নার্গিস বানু বলেন, “আমার রেডিওর প্রতি একটা প্রীতি সবসময় ছিল”

    13/02/2026 Duração: 10min

    দু’দশকেরও বেশি সময় ধরে সিডনিতে একটি কমিউনিটি রেডিও শো পরিচালনা করছেন ড. নার্গিস বানু। পেশাগত কাজের পাশাপাশি রেডিও পরিচালনার অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।

  • বাংলাদেশের নির্বাচন: ক্ষমতায় আসছে বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী

    13/02/2026 Duração: 09min

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রায় দু’দশক বাদে ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

página 1 de 50